বসন্ত উৎসব চলাকালে অগ্নিকাণ্ড, নিহত ৩৯


চীনে বসন্ত উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উদযাপনকালে অগ্নিকাণ্ডে দেশব্যাপী মোট ৩৯ জন লোক নিহত হয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় শনিবার এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, ছুটির সময় মোট ১৩ হাজার ৭৯৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম এবং নিহতের সংখ্যা কমেছে ২৬ দশমিক ৪ শতাংশ।
পুলিশ দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিং মল, ধর্মীয় স্থান, আতশবাজি প্রদর্শনী এলাকা ও মন্দির মেলা প্রাঙ্গণে পর্যবেক্ষণ জোরদার করেছে।
মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৮ লাখ ৯৬ হাজারের বেশি অগ্নিকাণ্ড সংক্রান্ত বিপদের খবর পাওয়া গেছে। বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













