বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্ধার পরে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা যায়, সরকার যদি দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেক্ষেত্রে বিএনপি কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো কর্মসূচি দেবে কিনা? দিলে কী ধরনের কর্মসূচি দেবে? মূলত এসব বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হবে।

এ ছাড়া সার্চ কমিটির কাছে বিএনপি এবং জোট শরিকদের দেওয়া ‘নাম’ থেকে প্রধান নির্বাচন কমিশনার বা অন্য দুয়েকজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলে- বিষয়টিকে দলীয়ভাবে কোন বিশ্লেষণে ফেলে মূল্যায়ন করা হবে, সেটি নিয়েও আলোচনা হতে পারে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে।

২০১৭ সালে বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক এটি। প্রথম বৈঠকটি হয় গত ২৯ জানুয়ারি। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় সার্চ কমিটিতে নাম দেবে বিএনপি। সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি সার্চ কমিটির কাছে পাঁচটি নাম প্রস্তাব করে দলটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী