বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসজিদে গিয়ে ইসলাম সম্পর্কে জানলেন ব্রিটেনবাসী

ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে যুক্তরাজ্যে রোববার ১৫০ টিরও বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে অসংখ্য ব্রিটিশ নাগরিক সাড়া দিয়ে ঘুরে আসেন মসজিদে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

টুইটারে এসম্পর্কিত অভিজ্ঞতার কথা বর্ণণা করেছেন মসজিদ পরিদর্শন করে আসা বিভিন্ন ধর্মের নাগরিকরা।

রোববার পুরো দিনভর #VisitMyMosque হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করতে দেখা যায়।

স্বামী এবং কন্যাকে নিয়ে ওকিংয়ের শাহ জাহান মসজিদে বেড়িয়ে আসার পর ‘সুন্দর’ বলে মন্তব্য করেন র‌্যাচেল এস্পোস্তি।

লেস্টারের এমকেএসআই মসজিদে হিজাব পরে দেখে ক্রিশ্চিনা এমেটের শিশুকন্যা। পরে এমেট টুইটে লিখেন ‘আমার কন্যা খুব সুন্দর একটি হিজাব পরে দেখেছে’।

লিডসে আলী আসলাম তার শিশুপুত্রকে প্রথমবারের মত মসজিদ দেখাতে নিয়ে যান। আলী তার টুইটারবার্তায় লেখেন, তিনি যেই এলাকায় বেড়ে উঠেছেন সেখানেই সড়কের শেষপ্রান্তে ছিল এই মক্কা মসজিদটি। মসজিদের ভেতরের সুন্দর কারুকার্যের ছবি তিনি টুইটারে শেয়ার করেন।

বোল্টনের জাকারিয়া জামে মসজিদ পরিদর্শনের পর এলিজাবেথ কস্টেলো বলেন, তিনি সেখানে গিয়ে গর্বিত এবং নতুন একজন বন্ধুও হয়েছে তার। ‘আব্রাহাম খুবই দারুণ একজন মানুষ। সে আমাদের অনেক সময় নিয়ে মসজিদ ঘুরে দেখিয়েছে, নামাজের সময় জানিয়েছে, মৃতদেহ ধোয়ার ব্যবস্থা সম্পর্কে বলেছে। আমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছি।’ বিবিসিকে বলেন তিনি।

লেস্টারের হোম ফার্মে পুলিশ সদস্যরা মসজিদ ঘুরে দেখেন। পরে পুলিশ সদস্যের হাস্যোজ্বল ছবি পোস্ট করা হয় স্থানীয় পুলিশ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প