বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইরানি তেল-গ্যাসের দরপত্র থেকে মার্কিন কোম্পানি বাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে আহ্বান করা দরপত্রে অংশ নিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য আর কোনো সুযোগ নেই। ইরানের তেল ও বাণিজ্য উপমন্ত্রী আমির হোসেইন জামানিনিয়া আজ (সোমবার) এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তেলসমৃদ্ধ ইরানে মার্কিন কোম্পানিগুলো কোনো রকম বাধার মুখে পড়ত না কিন্তু নতুন করে আমেরিকা তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় এসব কর্মকাণ্ডে মার্কিন কোম্পানগিুলোর অংশ নেয়া অসম্ভব হয়ে গেছে।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে, দেশের তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়নের জন্য দরপত্রে অংশ নেয়ার বিষয়ে এশিয়া এবং ইউরোপের ২৯টি বড় কোম্পানি প্রাথমিকভাবে যোগ্যতা অর্জন করেছে। এসব কোম্পানির মধ্য থেকে যারা দরপত্রে অংশ নিয়ে চূড়ান্তভাবে মনোনীত হবে তারা ইরানের ৭০টি তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে।

গত বছরে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এসব কোম্পানি ইরানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু মার্কিন কংগ্রেসের প্রাথমিক নিষেধাজ্ঞার কারণে আমেরিকার কোম্পানগিুলো এখনো তেহরানের সঙ্গে ব্যবসা করতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও কাজ করার সম্ভাবনা বাধার মুখে পড়ল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প