নতুন ইসি: কাল প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি


নতুন নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল মঙ্গলবার রাতে জানাতে পারে বিএনপি। কাল রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠকের পর প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে দলের কয়েকটি সূত্রে জানা গেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল ২০-দলের বৈঠক ডেকেছেন। রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
এ দিকে আজ রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত একজন সদস্য জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে আলোচনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













