বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিবিয়ার উপকূলে অন্তত ২৪ জন বাংলাদেশীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, লিবিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪জন বাংলাদেশী নিহত হয়েছে বলে তারা আশঙ্কা করছেন।

দূতাবাসের একজন কর্মকর্তা মোজাম্মেল হক তিউনিসিয়া থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, এপর্যন্ত ৬জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মি. হক আশঙ্কা করছেন যে তাদের সবাই নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দুশোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা জানান, লিবিয়া থেকে অন্তত ৭৮ জন বাংলাদেশী দুটো নৌকাতে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার চেষ্টা করছিলো।

এই ঘটনায় বেঁচে যাওয়ায় বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করে তারা এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান।
এদের মধ্যে ছিলো চারটি পরিবারের ২২ জন সদস্য।

তাদের মধ্যে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মি. হক বলেছেন, “আমরা মৃতদেহ দেখতে পাইনি কিন্তু উদ্ধার হওয়া আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীদের কথাবার্তা বলে ছ’জনের মৃত্যু নিশ্চিত করা গেছে এবং নিখোঁজ রয়েছে ১৮ জন এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।”

ওই চারটি পরিবারের সবাই দীর্ঘদিন ধরে লিবিয়াতে বসবাস করছিলো। তাদের ছেলেমেয়েরা লিবিয়াতে জন্ম নিয়েছে ও সেখানেই বেড়ে উঠেছে।

লিবিয়াতে নিরাপত্তার অভাবের কারণেই তারা ইটালিতে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ