রাজধানীতে সড়ক দুর্ঘটনা: ব্যাংক কর্মকর্তার মৃত্যু


রাজধানীর বাড্ডায় এক সড়ক দুর্ঘটনায় একজন নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম সাহিদা আক্তার। ২৫ বছর বয়সী সাহিদা যমুনা ব্যাংকের রাজউক শাখায় চাকরি করতেন।
জানা গেছে, ভাইয়ের মোটরসাইকেলে করে ওয়ারি যাচ্ছিলেন। এমন সময় একটি পিকআপ পিছন থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান সাহিদা। আহত হন তারই ভাইও।
দ্রুত সাহিদাকে হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
জানা গেছে, সাহিদা আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তার বাবার নাম আব্দুল মান্নান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













