শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নূরুল হুদা কমিটেড আওয়ামী লীগার : রিজভী

নতুন নির্বাচন কমিশনার সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নূরুল হুদা কমিটেড আওয়ামী লীগার। তার অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি। তার অতীত কর্মকাণ্ড এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার পরপরই তার বিভিন্ন বক্তব্যে তিনি যে কমিটেড আওয়ামী লীগার সেটি ফুটে উঠেছে। তার অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বিদায়ী কমিশনার কাজী রকিব উদ্দিন নির্বাচনী উৎসবকে কারবালার মতো শোকের মাতমে পরিণত করেছেন। কাজী রকিব উদ্দিনকে জাতি কোনোদিন ক্ষমা করবে না। এবারও যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন তিনি আওয়ামী দলীয় চেতনায় কাজী রকিব উদ্দিনের চেয়েও কয়েক ধাপ অগ্রবর্তী।

বিএনপির এই নেতা বলেন, গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন ‘আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন। সে সময় তিনি বলেছেন বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত ও এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে।’

কিন্তু আমি (রিজভী) বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, ‘একবার আপনার প্রধানমন্ত্রীকে বলুন গদি ছেড়ে দিয়ে একটি অন্তবর্তিকালীন নিরপেক্ষ সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত করতে। তাহলেই বোঝা যাবে কোন দল রাজনৈতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়েছে। কার ভুল হয়েছে বিএনপি না আওয়ামী লীগের, সেটি জনগণই বিচার করবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী