শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে হাতাহাতি

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে জাতির উদ্দেশে প্রেসিডেন্ট জ্যাকব জুমার বার্ষিক ভাষণের সময় ব্যাপক হট্টগোল ও হাতাহাতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার সময় চিৎকার করে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের আইনপ্রণেতারা। তাঁরা জুমার পদত্যাগ দাবি করেন। তখন নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই আইনপ্রণেতাদের হাতাহাতি হয়। তাঁরা পরস্পরকে ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে সাদা শার্ট পরা প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী জোর করে কট্টর বামপন্থী ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) দলের ২৫ জন আইনপ্রণেতাকে টেনেহিঁচড়ে বের করে দেন।

বের করে দেওয়ার আগে পার্লামেন্টের স্পিকার বালেকা এমবেটে ইএফএফের আইনপ্রণেতাদের উদ্দেশে বলতে থাকেন, ‘আমাদের ধৈর্য ধরা উচিত। আমরা আপনাদের মত প্রকাশের সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।’

ইএফএফের প্রতিবাদের মুখে তিন বছর থেকেই প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার নিরাপত্তাকর্মীরা পদক্ষেপ নেওয়ার কিছুক্ষণ আগে ইএফএফের নেতা জুলিয়াস মালেমা প্রেসিডেন্ট জুমাকে ‘আপাদমস্তক পচে যাওয়া সংশোধনের অযোগ্য একজন মানুষ’ বলে বর্ণনা করেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইএফএফ ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর জুমা ভাষণ দেন।

সূত্র: এএফপি ও সিএনএন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি