শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প : প্রাণ গেলো ১৫ জনের, উদ্ধার কাজ চলছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে এবং অন্তত একশ লোক আহত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

মিন্দানাও দ্বীপের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও শহরের বাসিন্দারা রাতটি আতঙ্কের মধ্যদিয়ে পার করেন। ৬.৫ তীব্রতার ভূমিকম্পের পর আবারও কম্পন হয়। শুক্রবার রাতে শহরের অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন এই ভূমিকম্প হয়। প্রাদেশিক গভর্নর সোন ম্যাতুগাস শনিবার ডিজিএমএম রেডিওকে জানান, প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অন্তত একশ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আঞ্চলিক বেসামরিক নিরাপত্তা প্রধান রোসাউরো আর্নেল গঞ্জালেজ বলেন, ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতরে কেউ জীবিত আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও উদ্ধারকারী দলের সদস্যদের সেখানে পাঠানো হয়েছে।

ভূমিকম্পের কারণে সুরিগাও নগরী ও এর আশপাশের এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার কিছু এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ভূমিকম্পে দো-তলা বিশিষ্ট গাইসানো শপিং মলসহ বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। মলটি নগরীর অন্যতম বৃহৎ স্থাপনা।

বেসামরিক নিরাপত্তা অফিস থেকে বলা হয়েছে, ভূমিকম্পে একটি সেতু ধসে গেছে এবং অপর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নগরীর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প