জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন: প্রতিমন্ত্রী চুমকি


মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আজকের শিশু, আগামীর ভবিষ্যৎ কর্ণধার। তারা শিক্ষিত হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে।
শনিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত ইউএনও’র তত্ত্বাবধানে পরিচালিত শিশুমেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুমকি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। পিতার মত তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। আর এজন্যই তিনি শিশুদের বিষয়ে সব সময় গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, লেখা-পড়ার পাশাপাশি সন্তানদের ক্রীড়া চর্চার সুযোগ করে দিতে হবে। আর এই ক্রীড়া চর্চা অব্যাহত থাকলে তারা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সামিয়া শারমীন হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সমস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













