আবার কাশ্মীরে তীব্র সংঘর্ষঃ নিহত ৪ জঙ্গি ও ২ সেনা


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ রবিবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এ সংঘর্ষে চার জঙ্গি ও দুই সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।
জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলায় শুরু সেনা-জঙ্গির এ লড়াই চলছে বলে জানা গিয়েছে। জঙ্গিরা একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্ন্ত গুলির লড়াই চলছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে আরও জঙ্গি আত্মগোপন করে থাকার আশঙ্কা করছেন জওয়ানরা। আর সে জন্য সে এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













