দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল করার আহ্বান


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।’
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।’
সফিপুরের আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে যোগ দিয়ে বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













