যে চার কারণে ভারতের ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলকে ভয় পাবে চিন-পাকিস্তান


চিন ও পাকিস্তানকে চাপে রেখে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত। শনিবার ওডিশার আবদুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ থেকে এই মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়। দেশের দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ৫০ কিলোমিটার ওপরে ছোঁড়া হয়েছে এটি।
এবার একনজরে দেখে নেওয়া যাক কেন পৃথ্বীকে বিশ্বের অন্যতম ইন্টারসেপ্টর মিসাইল বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা?
১৷ ২০০০ কিলোমিটারেরও বেশি দূরে শত্রুপক্ষের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক মিসাইলের জবাব দিতে ছোঁড়া যাবে পৃথ্বীকে৷ ভারত হল পঞ্চম দেশ যাদের রয়েছে ব্লাস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম৷
২৷ ব়্যাডার নির্ভর ডিটেকশন ও ট্র্যাকিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে শত্রুপক্ষের মিসাইল ছোঁড়ার বিষয়টি। তার জবাব দিতেই ছোঁড়া হবে এই মিসাইলটি৷
৩৷ রয়েছে অত্যাধুনিক ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম ও রিডানডেন্ট মাইক্রো নেভিগেশন সিস্টেম৷
৪৷ সফলভাবে এক্সো-অ্যাটমোস্ফিরিক ও এন্ডো-অ্যাটমোস্ফিরিক ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













