সৌদি আরবে তরুণদের জন্য খুলছে বিনোদনের পথ


সৌদি আরবে তরুণদের জন্য বিনোদনের পথ খুলে যাচ্ছে। সম্প্রতি প্রশাসন দেশটিতে তরুণদের বিনোদনের কিছু পথ খুলে দিয়েছে এবং বিখ্যাত আরব গায়করা সেখানে মিলনায়তনে শ্রোতাদের সামনে অনুষ্ঠান করতে পারছেন। খবর বিবিসি’র।
তরুণরা মরুভূমির বালিয়াড়িতে দ্রুতগতির গাড়ি চালাতে পারছেন। যদিও এসব বিনোদনমূলক কর্মকাণ্ডে এখনও নারীরা অংশ নিতে পারছেন না। সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ায় বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে সৌদি সরকার, এবং তারা চাইছে, সৌদি তরুণরা যেন বিনোদনের জন্য লন্ডন বা দুবাই না গিয়ে – দেশের ভেতরেই তাদের সময় ও অর্থ খরচ করে। সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় গায়ক মোহাম্মদ আবদু, বহু বছর পর এই প্রথমবার নিজের দেশে একটি গানের অনুষ্ঠান করছেন। বহু বছর পর তিনি নিজ দেশে একটি প্রকাশ্য অনুষ্ঠানে গান গাইবার অনুমতি পেয়েছেন। এরকম আরো বেশ কিছু গানের অনুষ্ঠান হতে যাচ্ছে সৌদি আরবে।
গভীরভাবে রক্ষণশীল এই দেশটির মন্ত্রণালয় দেশের জনগণের জন্য কিছু বিনোদনের রাস্তা খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মোহাম্মদ আবদুর অনুষ্ঠানে দেখা যায় শ্রোতারা সবাই পুরুষ। কোন মহিলা নেই। অনেক সৌদি নাগরিকই এ ধরনের গানের অনুষ্ঠানে মেয়েদের দেখতে চান না। অনেক তরুণও মনে করেন, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। দেশের জন্যও এটা ভালো হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













