বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা হওয়ার পর অভিনয়ে ফিরছেন রানি

তিন বছর হলো বড়পর্দায় দেখা যায়নি রানি মুখোপাধ্যায়কে। আসলে মেয়ে আদিরাকে সময় দিতেই এতদিন ব্যস্ত ছিলেন নায়িকা। তাঁর শেষ ছবি ‘মর্দানি’ মুক্তি পায় ২০১৪-এ। মা হওয়ার পর কামব্যাকের জন্য একটা দুর্দান্ত স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলেন। শোনা যাচ্ছে, হাতে এসেছে সেই স্ক্রিপ্ট। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল থেকেই নাকি ফ্লোরে যাচ্ছে রানির নতুন ছবি।

সূত্রের খবর, যশ রাজ ফিল্মের প্রযোজনায় সে ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ওই ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘স্ক্রিপ্ট পুরোটাই রেডি। আর কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু হবে। তবে তার আগে রানি নিজেকে ট্রিম করার জন্য ৪৫ দিন সময় চেয়ে নিয়েছেন। ’

আদিরা হওয়ার পর বেশ কিছুটা ওজন বেড়েছে রানির। তাই বড়পর্দায় কামব্যাকের আগে নিজেকে আগের লুকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন নায়িকা। যদিও রানির বিপরীতে কোন নায়ক থাকবেন তা নিয়ে এখনও মুখ খোলেননি ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা। আনন্দবাজার

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত