ঢাকায় আসছেন কলকাতার আবেনময়ী নায়িকা নুসরাত


কোয়েল মল্লিক শাকিব খানের সঙ্গে ছবি করবেন এমন খবর আগেই প্রকাশ হয়েছে গণমাধ্যমগুলোতে। এবার জানা গেল নতুন খবর। কলকাতার আবেনময়ী নায়িকা নুসরাত জাহান আসছেন বাংলাদেশে।
তবে কোনো ছবির জন্য নয়। প্রতিষ্ঠিত একটি কোম্পানির বিজ্ঞাপন চিত্রে শুটিংয়ের জন্য ঢাকায় আসছেন তিনি।
জানা গেছে, এ বিজ্ঞাপনে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রিয়াজ থাকছেন তার বিপরীতে। সম্প্রতি নির্মাতা সালাহউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন এ খবর।
এ প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন বলেন, দেশের শীর্ষ এক প্রতিষ্ঠানের নতুন পণ্যের বিজ্ঞাপনের জন্য ৯ ফেব্রুয়ারি নুসরাত জাহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এখন শিডিউল মিলিয়ে ঢাকার আসার তারিখ জানাবেন তিনি।
বর্তমানে কলকাতার ফর্মে থাকা নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত- ‘লাভ এক্সপ্রেস’, ‘জুলফিকার’ ও ‘পাওয়ার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













