‘ভ্যালেন্টাইন ডে’ বেহায়া দিবস : পীরসাহেব চরমোনাই


‘ভ্যালেন্টাইন ডে’-কে বেহায়া দিবস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বিবৃতিতে বলেন, ইসলামবিরোধী শক্তিগুলো মুসলিম যুব সমাজকে নৈতিকতাহীন করতেই বিভিন্ন দিবসের জন্ম দিয়েছে। ভ্যালেন্টাইন তেমনই একটি দিবস। এ দিবসের অন্তরালে মুসলিম তরুণ-তরুণীদের ঘর থেকে বের করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করানো হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী বেহায়া দিবসকে কঠোর হস্তে দমন করতে না পারলে, নৈতিকতা সম্পন্ন ও আদর্শিক যুবসমাজ তৈরি না হলে, ভবিষ্যত্ নেতৃত্ব হবে নৈতিকতা বিবর্জিত। আর এধরনের নেতৃত্ব দিয়ে দেশে কখনও ভালো কাজ হবে না।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বেহায়া দিবস ও অপসংস্কৃতির ধারক-বাহকদের বয়কট করতে হবে এবং যে সকল মিডিয়া অপসংস্কৃতির জন্ম দেয়, তা বন্ধ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













