সেই রাতে ঠিক কি হয়েছে- বাসর রাতে স্বামীকে খুনের চেষ্টা, আটক নববধূ!
বিয়ের প্রথম রাতে বেড়াল মারার প্রবাদ রয়েছে। তাই বলে স্বামী! হ্যাঁ বিয়ের প্রথম রাতে বিড়াল নয়, স্বামীকে মারার ছক কষেছিল বধু। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরে। বিয়ের পর শ্বশুরবাড়ি ফেরার পথে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে ওই যুবতীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর সংবাদ প্রতিদিনের।
পুলিশ জানিয়েছে, গত রোববার বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন ২৫ বছরের যুবক ইরফান। অভিযোগ, তখনই শফিকাবাদ এলাকায় দুই অজ্ঞাতপরিচয় যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায়। ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। এরপর তার বাবা থানায় একটি এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমেই নববধূ জারা-সহ তিনজনকে আটক করে।
বরের বোন পুলিশকে জানিয়েছেন, ঘটনার পর গাড়ি থেকে চম্পট দেয় জারাও। তার অভিযোগ, জারার অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জারা। তার পাল্টা অভিযোগ, অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকলে সে কখনওই বিয়ে করত না। গাড়ি থেকে উধাও হয়ে যাওয়ার প্রসঙ্গে তার বক্তব্য, গুলির আওয়াজে সে নাকি ভয় পেয়ে গিয়েছিল। কোথা থেকে গুলি ছোড়া হয়েছিল সে জানে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













