লাইভ সম্প্রচার চলার মধ্যেই দুই সাংবাদিক খুন


বেতার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলার মধ্যেই ডোমিনিকান রিপাবলিকে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বিবিসি’র খবরে বলা হয়, এক সাংবাদিক তার অনুষ্ঠানটি ফেইসবুক লাইভেও প্রচার করছিলেন। সেখানে দেখা যায়, গুলির শব্দ হওয়ার পর তিনি পড়ে যান এবং একজন নারী ‘গুলি করা হয়েছে’ বলে চিৎকার করছেন।
পুলিশ জানায়, রাজধানী স্যান্তো ডোমিনগোর পূর্বদিকের সান পেদ্রো দে মাকরিস এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত দুই সাংবাদিক হলেন, উপস্থাপক লুইস ম্যানুয়েল মেদিনা এবং রেডিও প্রডিউসার লিও মার্টিনেজ।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়েও পুলিশ কিছু জানতে পারেনি।
স্থানীয় গণমাধ্যমে অ্যাটর্নি জেনারেল জিয়ান রদ্রিগেজ বলেন, “তদন্ত শুরু হয়েছে। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রকৃত সত্য খুঁজে বের করার চেষ্টা করছি।”
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













