হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে তারিক আনাম


জনপ্রিয় অভিনয়শিল্পী তারিক আনাম খান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি তিনি পূবাইলে শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। তখনই অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাম করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য তারিক আনাম খানকে ভারতের দিল্লীতে নেয়া হয়েছে। নাট্যজন ঝুনা চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তারিক আনাম খানকে আজ সকালেই দিল্লী নেয়া হয়েছে। নূর ভাই (আসাদুজ্জামান নূর) ফোন করে দ্রুত ভিসা ও অন্যান্য প্রক্রিয়াগুলো সহজ করে দিয়েছেন। তারিক আনাম এখন কিছুটা সুস্থ আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













