১ কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তি দেওয়া হবে, টাকা পাবেন যেভাবে


সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের এক কোটি ৩০ লাখ মাকে উপবৃত্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করবেন।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ উপবৃত্তির টাকা মায়েদের কাছে পৌছে যাবে। এ ছাড়া সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।
আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক ও মা সমাবেশে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন।
সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ।
সমাবেশে সদর উপজেলার সাত শতাধিক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













