অনুমান করতে পারেন এই সুপারমডেলের বয়স? জানলে কিন্তু চমকে যাবেন


আজ থেকে ৩৮ বছর আগে এক স্পোর্টস ম্যাগাজিনের প্রচ্ছদে সাঁতারপোশাকে অবতীর্ণা হয়েছিলেন তিনি। সেই মুখ ও শরীর আজও অম্লান।
মোটেই অপরিচিত মুখ নন। মার্কিন সুপারমডেল ক্রিস্টি ব্রিঙ্কলে র্যাম্পে হাঁটছেন অন্ততপক্ষে চার দশক। কিন্তু আজ পর্যন্ত আশ্চর্য কোনও এক উপায়ে নিজেকে একটা বিশেষ বয়সে আটকে রেখেছেন এই ৬৩ বছরের সুন্দরী।
কোনোমতেই বোঝার উপায় নেই ক্রিস্টি ৬০-এর কোঠা পেরিয়াছেন আজ তিন বছর। অমলিন হাসি, বলিরেখাহীন মুখ, টানটান শরীর— সব মিলিয়ে র্যাম্পে হাঁটতে যেন সদাপ্রস্তুত তিনি। আজ থেকে ৩৮ বছর আগে এক স্পোর্টস ম্যাগাজিনের প্রচ্ছদে সাঁতারপোশাকে অবতীর্ণা হয়েছিলেন তিনি। সেই মুখ ও শরীর আজও অম্লান। কী রহস্য তাঁর এই অনন্ত যৌবনের?
এমনই এক প্রশ্নের উত্তরে ক্রিস্টি জানিয়েছেন, তিনি জীবনের প্রায় সব পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। কখনও তিনি ছিলেন তালপাতার সেপাই, কখনও বা গোলগাল-হৃষ্টপুষ্ট। তেমন কোনও আলাদা রহস্য নেই তাঁর এই যৌবনের পিছনে, মন্তব্য ক্রিস্টির। নিয়মিত ব্যায়াম, নির্ধারিত আহার এবং মানসিক প্রফুল্লতাই তাঁকে এমন সদাসতেজ রেখেছে।
আর তা ছাড়া, বয়সের সঙ্গে সৌন্দর্যের সম্পর্কটা কোথায়— প্রশ্ন ক্রিস্টির।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













