বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের সঙ্গে সীমান্ত গেট খুলে দিয়েছে মিয়ানমার

মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে চলা সেনাবাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণার পর দেশটিতে শান্তি ফিরেছে। ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তের এক নম্বর গেইট খুলে দিয়েছে মিয়ানমার।

গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি নিরাপত্তা পোস্টে হামলায় নয় পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সেনা অভিযান শুরু হয়। সীমান্তের ওই গেইটটি দিয়ে মাওংতাও এবং রাখাইন রাজ্যে যাতায়াত করা যায়। গত চার মাস থেকে বাংলাদেশের সাথে মিয়ানমারের সবগুলো সীমান্ত গেইট বন্ধ রাখা হয়েছিল।

এই সময়ে দেশটিতে রাখাইন প্রদেশের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেনাবাহিনীর অভিযানের নাম করে রাখাইন রাজ্যে যে নিপীড়ন চলছে তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে। সেখানে জাতিগত নিধনও চালানো হয়ে থাকতে পারে।

জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, গত চার মাসে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রাখাইন রাজ্যে হত্যা, নির্যাতন এবং গণধর্ষণের মত অভিযোগগুলো অস্বীকার করেছে সেনাবাহিনী।

গত বছরের ১০ অক্টোবর থেকে মাওংতাওয়ে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। চলতি মাসের ১০ তারিখে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কারফিউয়ের সময় কমানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প