শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমিরাতে সততায় মুগ্ধ করলো এক বাংলাদেশি

বাংলাদেশ যতোই দুর্নীতিতে শীর্ষ দশে থাকুক না কেন বিশ্বব্যাপী বাংলাদেশিদের সততার জুড়ি মেলা ভার। সংযুক্ত আরব আমিরাতে এমনই সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি। আমিরাত প্রবাসী বাংলাদেশি শ্রমিক জহির রহমান নগদ অর্থসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে ওই জায়গাতেই প্রকৃত মালিকের অপেক্ষায় ছিলেন কয়েক ঘণ্টা। বিষয়টি নজরে এসেছে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমেরও।

জহির রহমান আরব আমিরাতের দুবাইয়ে কাজ করেন। ৪২ বছর বয়সী এই শ্রমিকের মাসিক আস ৭০০ দিরহাম। গত বুধবার দুবাইয়ের একটি পার্কে তিনি জার্মান এক নাগরিকের একটি মানিব্যাগ কুড়িয়ে পান। ব্যাগটিতে নগদ অর্থ, ক্রেডিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিল। জহির ব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর সেটি জার্মানির ওই নাগরিকের কাছে ফিরিয়ে দেন। বিষয়টিকে সততার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে গণ্য করেছে আরব আমিরাতের গণমাধ্যম। বাংলাদেশে জহিরের স্ত্রীসহ তিন সন্তান রয়েছেন।

আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস জহিরের সততা-ন্যায়পরাণতার অনন্য এই গল্প তুলে ধরেছে। জহির রহমান পত্রিকাটিকে বলেন, ‘বুধবার বিকালে আমি কাজে ছিলাম, এই সময় আমি আবু ধাবিস্থ চেম্বার অব কমার্সের পাশে একটি বেঞ্চে ওপর কালো মানিব্যাগটি দেখতে পাই। পরে সেটি নিজের কাছে সংরক্ষণ মালিকের খুঁজতে আসা পর্যন্ত অপেক্ষায় ছিলাম। এক পর্যায়ে মালিক এলে সেটি দিয়ে দেই।’

মানি ব্যাগটি পাওয়ার ঘণ্টা খানেক পসে সেখানে আসেন আন্দ্রেস ক্রসে নামের ওই জার্মান নাগরিক। জহির বলেন, ‘মানিব্যাগটির ওপর কখনোই আমার অধিকার নেই। এটি আমানত হিসেবে সংরক্ষণ করেছি। পরে মালিকের কাছে ফেরত দিয়ে দায়িত্ব শেষ করেছি।’

জার্মানির নাগরিক ক্রসে বলেন, ‘মানিব্যাগটি হারিয়ে গেলে ব্যাপক ঝামেলায় পড়তাম। ব্যাগের মোটা অঙ্গের টাকার পাশাপাশি আমিরাতের ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট-ডেবিট কার্ডসহ স্বাস্থ্য বীমা এবং আমার দেশের অনেক কাগজ ছিল।’ জহির সম্পর্কে তিনি বলেন, ‘অন্যকেউ হলে হয়তো ব্যাগটি ফেরত পেতাম না। জহির একজন সত্যিকারের নায়ক। আমি মুগ্ধ।’ তিনি জোর করে জহিরকে আর্থিকভাবেও পুরস্কৃত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প