একুশে ফেব্রুয়ারিতে মার্কিন দূতাবাসকর্মীদের বাংলা গান (ভিডিও)


বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়েছেন তারা।
এ ছাড়া ভিডিওর শিরোনামে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রদূত বার্নিকাট এবং যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কর্মকর্তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এ উপলক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সেখানে লিখেছেন, ‘আমি ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, যারা এই দিনে তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। ‘
বাংলা ভাষার দাবিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মানে আমেরিকান কর্মকর্তারা এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
গত বছরও অনুরূপ বার্তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণ করেছিলেন মার্কিন দূতাবাসের কর্মীরা। সে সময় প্রকাশিত ভিডিওতে ভাষা শহীদদের স্মরণে প্রথমেই বাংলায় লেখা প্লাকার্ড হাতে নিয়ে বলা হয়েছে ‘অমর একুশে’। এরপর আরও ছয়টি দেশের ছয়টি ভাষায় একইভাবে ‘অমর একুশে’ উচ্চারণ করেছেন সে দেশের নাগরিকরা।
ভিডিওটিও শেয়ার করা হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













