ভাষাদিবসে ফ্লোরিডা আ.লীগের আলোচনা সভা


মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ফ্লোরিডা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলো। ওই দিন সন্ধ্যা ৭টায় ফ্লোরিডা ডেলরে বিচে সেফরন অ্যান্ড কারী রেস্টুরেন্টের হলরুমে এ সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এমরান।
ফ্লোরিডা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন- ফ্লোরিডা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আমির আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রহমান জহির, সহ-সভাপতি ওসমান চৌধুরী অপু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কাজী হাবীব টিপু, রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, এ বি এম মোস্তফা।
তিন স্তরের অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে- বাংলা ভাষার ঐতিহ্য ও ইতিহাস। বক্তারা সকলে স্টেট যুবলীগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এমন একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার ফ্লোরিডায় হওয়ায় তারা উচ্ছাস প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













