জাকির নায়েক: যে কোনো জবানবন্দী দিতে প্রস্তুত আমি


ভারতে বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েক ভারতে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি অর্থ পাচার মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) তার জবানবন্দী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরব থেকেই রেকর্ড করার কথা বলেছেন। জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
জাকির নায়েক তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, ভারতের পরিবেশ তার জন্য উপযুক্ত নয়, ফলে সেটা সুষ্ঠু তদন্তকাজে বাধাগ্রস্ত করতে পারে। জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) গত বছরের নভেম্বরে অবৈধভাবে বিদেশি অর্থ সংগ্রহের অভিযোগে নিষিদ্ধ করা হয়। জাকির নায়েকের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যে কোনো জবানবন্দী দিতে প্রস্তুত এবং স্কাইপেসহ যে কোনো ভিডিও লিংকের মাধ্যমে তিনি এটা দিতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













