পুলিশ সুপারের উদ্যোগেঃ নড়াইলে মাদক ও জঙ্গীবিরোধী শোভাযাত্রা


মোঃ হিমেল মোল্যা, নড়াইল: নড়াইলে মাদক ও জঙ্গীবিরোধী এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই শোভাযাত্রার কার্যক্রম পরিচালনা করা হয়।
নড়াইলকে মাদক ও জঙ্গীমুক্তকরণের লক্ষ্যে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সহকারি পুলিশ সুপার (সার্কেল), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, নড়াইল জেলাকে মাদক ও জঙ্গীমুক্তকরণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও জঙ্গী ও মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশের নিকট প্রদান করার জন্য তিনি সাধারণ জনগণের সহায়তা কামনা করেন
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













