পুলিশের হাত থেকে নারীকে রক্ষা করতে এগিয়ে এলো কুকুর !


আজ হরতাল চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে এক বিরল ঘটনা দৃশ্য ক্যামেরা বন্ধী করছে রেহমান আসাদ।এর পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কুকুরের এহেন কাণ্ডে বিস্মিত পুলিশসহ প্রত্যক্ষদর্শী সবাই। আসলে কী হয়েছিল?
গ্যাস ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে হরতাল আহবান করে (বাসদ) ও কমিনিউস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় হরতাল চলাকালীন কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ও পুলিশ কয়েকজন হরতাল সমর্থনকারীকে আটক করে। এসময় একটি কুকুর কোত্থেকে এসে পুলিশের হাতে আটককৃত এক তরুণীর জামা ধরে টানতে শুরু করে। বারবার কুকুরটি তরুণীকে পুলিশের নিকট হতে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে অবস্থানকারী রেহমান আসাদ নামের এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ছবিটি ধরা পড়ে। পরে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে যায়।
কুকুরটি তরুণীর পরিচিত নয়, রাস্তার কুকুর। তরুণীর প্রতি কুকুরের টান ও পুলিশ বিদ্বেষ -এই কাণ্ডে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়াও।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













