শ্রদ্ধার মুখে আমিরের গুণগান


বলিউড অভিনেতা আমির খানকে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও সামাজিক দায়িত্বশীল শিল্পী বলে প্রশংসা করলেন শ্রদ্ধা কাপুর। টুইটারে শুধু আমিরই নন, বলিউডের অন্য অনেক তারকাকে নিয়েই কথা বললেন এ অভিনেত্রী।
টুইটারে ‘আসকশ্রদ্ধা হ্যাশট্যাগ’ দিয়ে শ্রদ্ধা লেখেন, ‘আমির হলো অন্যতম সেরা অনুপ্রেরণাদায়ী, নির্ভীক, শৈল্পিক ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তি।’ এরপরে শ্রদ্ধা তাঁর রুপালি পর্দার প্রতিযোগী আলিয়া ভাটকে নিয়ে লেখেন—ও হলো ‘পতাকা’। এ ছাড়া শাহরুখ খানকে লেখেন ‘কিং’, অমিতাভ বচ্চনকে নিয়ে লেখেন ‘সুপারস্টার’, বরুণ ধাওয়ানকে ‘ছোটবেলার বন্ধু’ ও অক্ষয় কুমারকে ‘রকস্টার’।
শ্রদ্ধা কাপুরকে শিগগিরই দেখা যাবে অর্জুন কাপুরের সঙ্গে ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে। বর্তমানে ব্যস্ত ‘হাসিনা’ ছবির শুটিং নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













