শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

কাজের মাধ্যমে জাতির কাছে আস্থার অবস্থানে পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার নিজ এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা বন্দরে বড় ভাই আবু তাহের খানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি নুরুল হুদা এসব কথা বলেন। এর আগে তিনি তাঁর বাবার কবর জিয়ারত করেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আমি সিইসি হয়েছি। এতে আমার স্বজন, এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়ে আমার সঙ্গে দেখা করেছেন, অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী সময়ে দেখলাম তা নিয়েও সমালোচনা করা হয়েছে। আমাকে একটি দলের লোক বলা হচ্ছে; যা খুবই দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘দেখেন বাবার কবর জিয়ারত করতে গ্রামের বাড়িতে এসেছি। সেখানে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এসেছেন। তাঁদের তো নিষেধ করার সুযোগ থাকে না। তাঁরা ছবি তুলতে চাইলেও বারণ করা যায় না। আর তাঁরা কোনো না কোনো মতের বা দলের। তার মানে এই নয় যে আমিও তাঁদের দলের হয়ে গেলাম।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, ‘কোনো দলের নাম নিয়ে কথা বলতে চাই না। তবে কাজের মাধ্যমে জাতির কাছে আস্থার অবস্থানে পৌঁছে যেতে পারব বলে আমি বিশ্বাস করি। নিরপেক্ষ কাজের মাধ্যমেই সব দলের আস্থা অর্জন করতে সক্ষম হব এবং আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। কোনো নির্বাচনেই অনিয়মের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ