চলন্ত ট্রেনে পাকড়াও মহিলা ছিনতাইবাজ
সবে ট্রেন বিধাননগর স্টেশনে ঢুকছে। রোজকার মতো ভিড় আজও। এক মহিলা হঠাত চিৎকার করে উঠলেন, তাঁর গলার সোনার হারটা কেউ টেনে নিয়েছে। তৎক্ষণাৎ নড়েচড়ে বসলেন বাকি যাত্রীরা।
মহিলা এবার ট্রেনে চেপেই ধরে ফলেলেন ছিনতাইবাজকে। তাঁর দাবি, “আমি দেখেছিলেম তুই হার টানছিস।” অবশেষে ছিনতাইবাজ সন্দেহে পাকড়াও করা মহিলার পকেট থেকে বেরল একটা সোনার চেন।
ব্যাস যাত্রীদের হাতে এর পর শুরু হল গণধোলাই। কোনও রকমে কুঁকড়ে গিয়ে ছিনতাইবাজ মহিলা তখন তাড়েস্বরে বলেছেন, “আমি চুরি করিনি, আমি চুরি করিনি।” কে শোনে কার কথা।
সোমবার শিয়ালদহ থেকে শান্তিপুরগামী আপ শান্তিপুর লোকালের এই ঘটনা চলল বেশ কয়েকমিনিট। এর পর চালকের কাছে খবর পৌঁছল। গার্ড পাঠিয়ে ওই ছিনতাইবাজকে উদ্ধার করা হল। ব্যারাকপুরের জিআরপির হাতে তাকে তুলে দেওয়া হবে বলে খবর।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













