জেলের বাইরে পেলের ছেলে ! কিভাবে ?


ঘটনার শুরু ২০০৫ সালে। সেটি নিয়ে একবার খবরের শিরোনাম ‘পেলের ছেলে গ্রেপ্তার’ তো আরেকবার ‘পেলের ছেলে জেলে’। কখনোবা ‘পেলের ছেলে মুক্ত’। ঘটনাটার শেষ এখনো হয়নি।
মানি লন্ডারিং আর মাদক পাচারের অভিযোগে পেলের ছেলে এডিনহোকে ২০০৫ সালে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি চলে ২০১৪ পর্যন্ত। ৩৩ বছরের জেল হয়েছিল কিংবদন্তি ফুটবলার পেলের ছেলের। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন এডিনহো। জেলে যাওয়ার ছয় মাসের মাথায় প্যারোলে মুক্তিও পেয়েছিলেন। আপিলের শুনানি চলে লম্বা সময় ধরে। গত সপ্তাহে তাঁর রায় দেন বিচারক।
৩৩ বছরের জায়গায় এডিনহোকে ১৩ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। এবার শিরোনাম, জেলে যেতেই হলো পেলের ছেলেকে। পুলিশের কাছে ধরাও দিয়েছেন এডিনহো। কিন্তু শাস্তির বিরুদ্ধে নতুন করে আপিল করেন তাঁর আইনজীবী। এই আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত এডিনহোকে জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছেন আদালত। আবার ‘মুক্ত’ পেলের ছেলে। এবার শিরোনাম আর কীই-বা দেওয়া যায়! জেলের বাইরে পেলের ছেলে—এটাই বুঝি সবচেয়ে মানানসই। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













