সফল অপারেশন শেষে সুস্থ হয়ে দেশে ফিরলেন হেফাজত আমির


সফল অপারেশন শেষে ১১ দিন পর মালেশিয়া থেকে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী।
বৃহস্পতিবার বেলা ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে স্নায়ু-নার্ভে লেজার অপারেশন করেন হেফাজত আমির।
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম জানান, মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আল্লামা আহমদ শফীর স্নায়ু-নার্ভে লেজার অপারেশন সম্পন্ন হয়। সফল অপারেশন শেষে বিকালেই হেফাজত আমিরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তিনি মালেশিয়ার মালেন্দু এয়ার নামে একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌঁছান। এরপর বিকাল ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান।
উল্লেখ্য, মাইগ্রেনের চিকিৎসার জন্য ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া যান হেফাজত আমির।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













