সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পালমিরা পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা নগরী পুনর্দখল করেছে সিরীয় বাহিনী। শহর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হঠাতে সিরীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে অংশ নিয়েছে রুশ বাহিনী। খবর বিবিসির।

আইএসকে শহর থেকে বিতাড়িত করার পর সেনাবাহিনী এবং সরকার সমর্থিত বিভিন্ন বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা শহরটির ভেতরে প্রবেশ করছে। এ নিয়ে দ্বিতীয়বারের মত আইএস জঙ্গিদের হটিয়ে শহরটির দখল নিল সিরীয় বাহিনী।

এর আগে গত বছরের মার্চে পালমিরা শহরটি আইএসের হাত থেকে পুনর্দখল করা হয়। কিন্তু ডিসেম্বরেই আবারো আইএস শহরটি দখল করে নেয়। সে সময় শহরের অনেক পুরাতন এবং বিখ্যাত মূর্তি ভেঙ্গে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করে জঙ্গিরা।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফরি বৃহস্পতিবার পালমিরা শহর পুনর্দখলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীর হাত থেকে পালমিরা এখন স্বাধীন। শহর থেকে জঙ্গিদের তাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যে কথা দিয়েছিলেন তা তিনি রেখেছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি