মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক যুবকে যৌন নির্যাতন করল চার তরুণী

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের লুপেন এলাকায় এক যুবক চার তরুণীর হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে নির্যাতনের শিকার ওই যুবক বলেন, তিনি একটি গাড়িতে লিফট নিয়েছিলেন। গাড়িটিতে দক্ষিণ আফ্রিকার নম্বরপ্লেট ছিল। ওই গাড়িতে একজন চালক ও চার তরুণী ছিলেন।

হঠাৎ এক জায়গায় চালক গাড়ি থামালে ওই তরুণীরা তাঁর চোখ-হাত ও পা বেঁধে ফেলেন। এরপর তাঁকে জোর করে পানীয়র সঙ্গে চেতনানাশক পান করালে তিনি অচেতন হয়ে পড়েন।

তাঁর সন্দেহ, অচেতন হয়ে পড়লে ওই তরুণীরা যৌন নির্যাতন করে তাঁর বীর্য সংগ্রহ করে। পরে তাঁকে নগ্ন অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি জানিয়ে মামলা করেন।

ব্রিটিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ওই যুবককে চার তরুণী অপহরণ করে যৌন নির্যাতনের পর তাঁকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়।

প্রতিবেদনে বলা হয়, যৌন নির্যাতনের শিকার ওই ব্যক্তিকে লুপেনের সেন্ট লিউকস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ পরিদর্শক এগলন এনকালা বলেন, পুলিশ ওই চার তরুণীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প