শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার সঙ্গে ব্রিটিশমন্ত্রীর বৈঠক বিকালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন সফররত এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা এমপি।

শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন অলোক শর্মা।

সফর সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস এবং জোরালো বন্ধনের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ক আরও জোরালো করা যায় কীভাবে সে বিষয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে সন্ত্রাস দমনে সহায়তা, শিক্ষা ক্ষেত্রে গভীর সংযোগ, মর্যাদাপূর্ণ শিভেনিং বৃত্তি কর্মসূচি এবং জোরালো দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে আলোচনা করব।’

অলোক শর্মা ২০১০ সালে ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৬ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে মন্ত্রী নিযুক্ত হন।

পার্লামেন্টের সদস্য হওয়ার পূর্বে ২০ বছর তিনি আন্তর্জাতিক আর্থিক খাতে কাজ করেছেন।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সাম্প্রতিককালে ব্রিটিশ মন্ত্রীদের বাংলাদেশ সফরের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেয়া হচ্ছে না। এসব অতিথিরা ঢাকায় পৌঁছার পর ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী