রুশ এস-৩০০ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান


ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এস-৩০০ –এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার দেশটি এ পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। তবে ঠিক কোন অঞ্চলে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে তা জানায়নি।
প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত এই এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইরান রাশিয়ার কাছ থেকে কিনেছে। ইতোমধ্যেই এই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।
পরীক্ষায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শণাক্ত করে বলে জানা গেছে। শণাক্ত করার পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে অনুসরণ ও প্রতিহত করে এস-৩০০। পরীক্ষার সময় ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস-৩০০ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষার পাশাপাশি এটি পরিচালনায় ইরানের সেনা কর্মকর্তারা কতোটুকু পারদর্শী হয়েছে তা যাচাই করাও এই পরীক্ষার অংশ ছিলো।
উল্লেখ্য, ২০০৭ সালে রাশিয়া ও ইরানের মাঝে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তি অনুসারে ২০১৬ সালের অক্টোবর মাসে ইরানের হাতে এস-৩০০ হস্তান্তর প্রক্রিয়া শেষ করে মস্কো। এবার ইরান এটিকে নিজের মতো করে নামকরণ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













