সোমবার, আগস্ট ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে শিশু হত্যা: ১৯টি ভ্রূণ উদ্ধার করলো পুলিশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ এক হাসপাতালের কাছে এক গর্তের মধ্যে গর্ভপাত করা ১৯টি মেয়ে শিশুর ভ্রূণ খুঁজে পেয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফেলে দেয়ার উদ্দেশ্য নিয়ে ভ্রূণগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

অবৈধ উপায়ে গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যুর তদন্ত করতে গিয়ে তারা এই ভ্রূণগুলো খুঁজে পান বলে কর্মকর্তারা বলছেন।

ভারতের আন্দোলনকারীরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করছে যে শত প্রচারণা সত্ত্বেও ভারতে মেয়ে ভ্রূণ হত্যা চলছেই।

সাঙলি জেলার পুলিশ সুপার দাতাত্রে শিন্ডে বলছেন, “মনে হচ্ছে একটি চক্র এসব গর্ভপাত ব্যবসার সাথে জড়িত। আমরা মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করেছি এবং পলাতক ডাক্তারকে ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।”

তবে ফেলে দেয়া ভ্রূণ আবিষ্কারের এটাই প্রথম ঘটনা না।

২০১২ সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে আটটি, এবং ২০০৯ সালে মহারাষ্ট্রে ১৫টি মেয়ে শিশুর ভ্রূণ আটক করা হয়।

ছেলে সন্তানের কামনায় ভারতে দম্পতিদের মধ্যে মেয়ে ভ্রূণ হত্যা করার প্রবণতা রয়েছে। সরকার একে নিষিদ্ধ করেছে।।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প