চার্জার লাইটের ব্যাটারি থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার


একটি চার্জার লাইটের ব্যাটারি থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ। এই স্বর্ণ একটি চার্জার লাইটের ব্যাটারির সঙ্গে বিশেষ কায়দায় মোড়ানো ছিলো।
এই ঘটনায় রুবেল হোসেন ও রমন চন্দ্র দাস নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় নামেই এই দুই যাত্রী।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ আগে থেকেই তৈরি হয়ে ছিলো। রাত সোয়া এগারোটায় রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটি নামার পর সেটির যাত্রীদের মধ্য হতে ওই দুই যাত্রীকে সন্দেহ করেন কাস্টমসের গ্রিন চ্যানেলের কর্মকর্তারা।
কিন্তু তাদের সঙ্গে স্বর্ণ না পেয়ে শেষে তাদের লাগেজে থাকা চার্জার লাইটটি খোলার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। এরপর চার্জার লাইটের ব্যাটারির সাথে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এই ২ কেজি ওজনের স্বর্ণের মূল্য প্রায় ৮৮ লাখ টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
রুবেল হোসেন ও রমন চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে কাস্টমস।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













