শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারণে ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ করে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশা ও মেঘের কারণে সোমবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

তাড়াশ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবদুল জলিলের স্মরণসভায় যোগ দিতে নওগাঁ যাচ্ছিলেন ওবায়দুল কাদের। ঘন কুয়াশা ও মেঘের কারণে সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন এলাকার পতিত জায়গায় অবতরণ করে হেলিকপ্টারটি। কুয়াশা কেটে গেলে ৪০ মিনিট পর ১১টার দিকে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়। ওবায়দুল কাদেরের সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

দেশীগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুস জানান, আকস্মিকভাবে হেলিকপ্টার অবতরণ করতে দেখে আমরা ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতারা রয়েছেন। পরে তাঁরা হেলিকপ্টার থেকে নেমে জনগণের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ–আলোচনা করেন, দলের খোঁজখবর নেন এবং দলকে সুসংগঠিত করার জন্য কাজ করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেন।

ইউপি চেয়ারম্যান জানান, ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক স্থানীয় নেতা-কর্মীদের জানিয়েছেন, ঘন কুয়াশা ও মেঘের কারণে পাইলট দিক নির্ণয় করতে না পারায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ