চিকিৎসক সেজে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত- ৩০


চিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।
কথিত ইসলামিক স্টেট-আইএস বুধবারের এই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসি’র।
কাবুলের মার্কিন দূতাবাস সংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতাল কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে।
পরে হাসপাতালের ছাদ থেকে কমান্ডো হামলায় চার হামলাকারীর সবাই মারা গেছে বলে আফগান কর্তৃপক্ষ দাবি করেছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, চারশ’ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছনে একটি বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর চার হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে।
তারা জানান, বন্দুকধারী ছিল চিকিৎসকের পোশাক পরা। তারা হাসপাতালের ওপরের তলাগুলোতে অবস্থান নেয়। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট পাঠানো হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













