ধর্ম মানে কী? এক নতুন ব্যাখ্যা দিলেন মোদী, বিশ্বকে ভারত সম্পর্কে নয়া বার্তা


তাঁর দলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ বরাবরের। উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারেও বিজেপি ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে বলে দাবি তুলেছে বিরোধীরা। আর তার মধ্যেই ধর্মের এক নতুন সংজ্ঞা দিলেন মোদী।
ধর্ম এক জিনিস আর অধ্যাত্মবাদ অন্য বিষয়। এমনটাই বললেন মোদী। ব্যাখ্যাও দিলেন তাঁর মন্তব্যের। তাঁর দলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ বরাবরের। উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারেও বিজেপি ধর্মীয় উস্কানি দিতে চেয়েছে বলে দাবি তুলেছে বিরোধীরা। আর তার মধ্যেই ধর্মের এক নতুন সংজ্ঞা দিলেন মোদী।
উত্তরপ্রদেশে নয়, নয়াদিল্লিতেই এমন মন্তব্য করেছেন মোদী। তিন দিনের বারাণসীবাস শেষে রাজধানীতে এসেছেন তিনি। সোমবারই যোগ দেন যোগদা সৎসঙ্গ সোসাইটির একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, ‘যোগাভ্যাসই অধ্যাত্মবাদের প্রথম পদক্ষেপ।’ এর পরেই তিনি কার্যত গোটা বিশ্বের প্রতি তাঁর বার্তা দেন যে, ভারত আসলে আধ্যাত্মবাদের ভূমি। ধর্ম নয়। মোদী বলেন, অনেকে ধর্ম আর অধ্যাত্মবাদকে এক করে দেখেন। এটা একেবারেই ঠিক নয়। দু’টো সম্পূর্ণ পৃথক বিষয়। গোটা পৃথিবী ভারতের সঙ্গে তুলনার সময় এই দেশের জনসংখ্যা, জিডিপি, কর্মসংস্থানের হার ইত্যাদি নিয়ে বিচার করে। কিন্তু ভারতের আসল পরিচয় যে অধ্যাত্মবাদ, তা নিয়ে তেমন ভাবা হয় না।
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, ‘অধ্যাত্মবাদই ভারতের শক্তি। কিন্তু এটা দুর্ভাগ্যের যে কিছু মানুষ অধ্যাত্মবাদের সঙ্গে ধর্মকে এক করে দেখেন। কিন্তু আধ্যাত্মবাদ আর ধর্ম সম্পূর্ণ ভিন্ন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













