বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৬ বছর অনশন, ভোট পেলেন ৯০টি

মণিপুরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবিতে টানা ১৬ বছর অনশনকারী মানবাধিকারকর্মী ইরম শর্মিলা রাজ্যের বিধানসভা নির্বাচনে থাউবাল আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৯০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্র থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইরম শর্মিলার পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএকে) পার্টি এবারের নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। তাঁর বিপক্ষে মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ পেয়েছেন ১৯ হাজার ১২১টি ভোট। তিনি কংগ্রেস থেকে এ নির্বাচনে লড়েন।

মণিপুরের মোট ৬০টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ২৮টি, বিজেপি ২১টি, অন্যরা ১০টি এবং তৃণমূল কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।

এই ফলাফলের পর এক প্রতিক্রিয়ায় ইরম শর্মিলা বলেছেন, তিনি পরের বছর আবার নির্বাচনে নামবেন।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবিতে ২০০০ সাল থেকে অনশন শুরু করেন ইরম শর্মিলা। দীর্ঘ ১৬ বছর ধরে চলা এই অনশন গত বছর ভাঙেন। এরপর শর্মিলা রাজনীতিতে এলে তাঁকে ভোটে জয়ী করতে ঘোষণা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু প্রতিপক্ষের কাছে গো-হারা হেরেছেন তিনি।

ভারতের মণিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে চলছে হাডাহাড্ডি লড়াই। সেখানে ১৫ বছর ধরে ক্ষমতায় কংগ্রেস। এই রাজ্যে এবারও দলটি এগিয়ে রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প