রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন স্পিকার

প্রযুক্তি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যাপারে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি চলমান তথ্যের সাথে নিজেদেরকে অবহিত রাখার পাশাপাশি তথ্য প্রযুক্তির সুবিধা জনগণকে অবহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে আরও বেশী আন্তরিক হতে হবে।

জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর সুযোগ্য পুত্র জয় বাংলাদেশকে আইটি ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে সমান পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে তার দিক নির্দেশনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর এই গুরুদায়িত্ব বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সভাপতির বক্তব্যে প্রধান হুইপ যুগোপযোগী প্রযুক্তিগত সুবিধা গ্রহণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মূল বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের সামগ্রিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান এবং যেকোন দুর্যোগ ও তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা তুলে ধরে কর্মশালার বিষয়বস্তুর প্রাণবন্ত উপস্থাপন করেন। তিনি যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর গুরুত্বারোপ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে