রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার পড়ে নিহত ১, আহত ২


রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ক্রেন দিয়ে উঠানোর সময় হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়। এ সময় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে শ্রমিকরা ফ্লাইওভারের পিলার উঠনোর সময় ক্রেনের তার ছিঁড়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা কয়েকজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নির্মাণাধীন ফ্লাইওভারের সাইড ইঞ্জিনিয়ার পুলিশ হেফজাতে রয়েছেন। ঘটনাস্থলে জিআরপি পুলিশ-রামপুরা-রমনা থানা পুলিশ রয়েছে।
রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













