মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাঈদ খোকন: ফ্লাইওভার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, মালিবাগের ফ্লাইওভার দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, উড়ালসেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

সাঈদ খোকন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মৌচাক-মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে অবিলম্বে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক প্রকৌশলী ও পথচারীও। গতকাল রাতে ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় তা হঠাৎ ছিটকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে উড়ালসেতু নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলী পলাশ রয়েছে। অপরজনের নাম নুরুন্নবী (৪০)। তিনি পথচারী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ