মিয়ানমারে ভূমিকম্প !


মিয়ানমারের ইয়াঙ্গুন অঞ্চলের তাইকিতে সোমবার রাতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৪ জন আহত এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ১৭ নারী রয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।
প্রাথমিকভাবে জানা যায়, এতে তাইকির কেন্দ্রস্থলে একটি প্যাগোডা, শহর এলাকার থানার কিছু আবাসিক ভবন এবং অনেক বেসামরিক ঘরবাড়ি ধসে পড়ে।
তাইকিতে ভূমিকম্পের ঘটনায় লোকজন বিভিন্ন বহুতল ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে এবং খোলা আকাশের নিচে তারা রাত কাটায়। এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তার জন্য প্রার্থনা করে।
স্থানীয় সময় রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুগুনের প্রায় ৩৬ কিলোমিটার উত্তরপশ্চিম এবং তাইকি শহরের প্রায় ৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
সূত্র: বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













