বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেডফোন বিস্ফোরণ বিমানে !

হেডফোনে গান শুনছিলেন অস্ট্রেলীয় এক তরুণী উড়ন্ত বিমানে বসে। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ! মুহূর্তেই ঐ তরুণীর মুখমণ্ডলের একাংশ এবং হাত পুড়ে যায়। তিনি বুঝতে পারেন তার হেডফোনটি বিস্ফোরিত হয়েই ঘটেছে এই ঘটনা। বুধবার ঐ বিমানের কর্মকর্তারা বলেছেন, ব্যাটারিচালিত যন্ত্র বিমানে ব্যবহার সম্পর্কে সতর্ক করেছিলেন তারা।

১৯ ফেব্রুয়ারি চীনের রাজধানী একটি ফ্লাইটে বেইজিং থেকে মেলবোর্ন আসছিলেন ঐ তরুণী। উড়ন্ত বিমানে তিনি তার ব্যাটারচালিত হেডফোন দিয়ে গান শুনছিলেন। এমন সময় হঠাৎ করেই তীব্র আওয়াজে হেডফোনটি বিস্ফোরিত হয়।

এই ঘটনার তদন্তের সময় অস্ট্রেলিয়া পরিবহন নিরাপত্তা ব্যুরো(এটিএসবি)-কে ওই তরুণী বলেন, ‘আমি ঘুরে তাকাতেই মুখে পুড়ে যাওয়া অনুভব করি। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরি, হেডফোনটি আমার ঘাড়ে চলে যায়। তখনও আমার শরীর পুড়ছিল। তাৎক্ষণিক গলা থেকে হেডফোনটি ছুঁড়ে মেঝেতে ফেলে দেই। সেখানেও আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল।’

বিমানবালারা দ্রুত পানি দিয়ে বিস্ফোরিত হেডফোনটির আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাটারি এবং মোড়ক উভয়ই মেঝেতে লেপ্টে যায়।

ঐ তরুণী ছবি প্রকাশ করা হলেও নাম গোপন রাখা হয়েছে। বিস্ফোরণে তার মুখমণ্ডলে কালো দাগ পড়ে যায়। তার ঘাড় এবং হাতেও ফোসকা পড়ে।

এটিএসবি জানায়, বিস্ফোরিত হেডফোনটিতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প